প্রোটিয়াদের হারিয়ে সেমিফাইনাল খেলার স্বপ্ন জিইয়ে রাখল পাকিস্তান। লর্ডসে টস জিতে আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার সামনে ৩০৯ রানের বড় লক্ষ্য দাঁড় করায় পাকিস্তান। তার জবাবে প্রোটিয়ারা ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৯ রান সংগ্রহ করে। এতে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা এবার বিদায় নিল প্রথম পর্ব থেকেই।
রবিবারের এই ম্যাচে সেমিফেইনালের আশা টিকিয়ে রাখতে জয় ছাড়া বিকল্প পথ ছিলো না দু’দলেরই। এমন বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে হ্যারিস সোহেল ও বাবর আজমের ফিফটিতে ৭ উইকেটে ৩০৮ রানের বড় স্কোর করে পাকিস্তান। জবাবে দক্ষিণ আফ্রিকা ব্যাটিং করতে নেমে দলীয় চার রানের মাথায় হারায় হাশিম আমলাকে।
এরপর কুইন্টন ডি কক ও ফাফ ডু প্লেসিস জুটিতে ভালোই এগিয়ে যাচ্ছিল দলটি। ডি কককে ফিরিয়ে ৮৭ রানের এই জুটি ভাঙে সাদাব খান। ৬৩ রানের ব্যক্তিগত ইনিংস খেলে স্বপ্ন দেখাচ্ছিলেন ফাফ ডু প্লেসিস। দলীয় ১৩৬ রানের মাথায় আমিরের দ্বিতীয় শিকার হিসেবে তাকে ফেরায়। এরপর ডেভিল মিলার ও ভ্যান ডার ডুসেন মিলে ৫৩ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করলেও দক্ষিণ আফ্রিকা লম্বা করতে পারেনি তাদের দলীয় স্কোর। এর আগে, টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ফখর জামান ও ইমাম উল হক। উদ্বোধনী জুটিতে তারা স্কোরবোর্ডে যোগ করেন ৮১ রান। তবে দু'জনই ফিফটি থেকে ৬ রান দূরে আউট হয়ে সাজঘরে ফিরে যান। পরে হারিস সোহেল ও বাবর আজমের ব্যাট থেকে বড় রান সংগ্রহ করে দলটি। শোয়েব মালিকের পরিবর্তে সুযোগ পেয়ে ২০১৯ বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে ৫৯ বলে ৮৯ রান করেছেন হারিস। আর ৮০ বলে ৬৯ রান করেন বাবর আজম।
পরে ২২৪ রানের মাথায় বাবর আউট হলে ইমাদ ওয়াসিম আসেন ব্যাটিংয়ে। পঞ্চম উইকেটে আপ্রিকান বোলারদের বিপক্ষে হারিস-ইমাদ তুলতে থাকেন দ্রত রান। ২৬ বলের ৫০ রান তোলেন দুজনে। ১৫ বলে ২৩ রান করে ইমাদ ফেরেন নিগিদির শিকার হয়ে। মাঠে নেমে ৪ রান করে ফিরে যান ওয়াহাব রিয়াজও। শেষ পর্যন্ত ৫৯ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৮৯ রান করে ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে ক্যাচ নিগিদির বলে ডি ককের ক্যাচ আউট হন হারিস। শেষ দিকে সরফারাজ ২ ও ১ রান করে অপরাজিত থাকেন শাদাব খান; ফলে পাকিস্তানের দলীয় স্কোর দাঁড়ায় ৩০৮।
উল্লেখ্য, ছয় ম্যাচ খেলে পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পাকিস্তান এখন সপ্তম অবস্থানে রয়েছে। অন্যদিকে, সাত ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে নবম অবস্থানে আছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার আর দুইটি ম্যাচ বাকি আছে। কিন্তু সেই দুইটি ম্যাচই হবে তাদের শুধু নিয়মরক্ষার ম্যাচ।






No comments:
Post a Comment